সৌদি আরব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনলেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দেশটি আজ কোণঠাসা। জিজানে আরামকো তেল শোধনাগারে হামলার পর থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রাসাদ বদল করে বাংকারে আশ্রয় নিতে হচ্ছে। অথচ এই হুতি বিদ্রোহীদের নামও বিশ বছর আগেও তেমন পরিচিত ছিল না।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের সংঘাতের মূলে রয়েছে পরস্পরবিরোধী ধর্মীয় ভাষ্য—একদিকে 'শাসকের সমালোচনা করা যাবে না' এই মত, অন্যদিকে 'জালেম শাসকের বিরুদ্ধে কথা না বলাই গুনাহ' এই মত। এই মতাদর্শগত দ্বন্দ্বই সংঘাতকে আরও তীব্র করেছে।







