অভিনেত্রী জিয়া শঙ্কর তার বাগ্দত্ত কারান ধানাকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান অনুমান ও গুজব বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। ৩১ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে জিয়া বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব অনুমান করা হচ্ছে, তা তার কথার সীমা ছাড়িয়ে গেছে। তিনি ভক্তদের কাছে অনুরোধ করেন, তার সম্পর্ক নিয়ে যেন কোনো গুজব না ছড়ানো হয় এবং ব্যক্তিগত বিষয়কে সম্মান জানানো হয়।
সম্প্রতি জিয়া ইনস্টাগ্রামে হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা ও মানসিক কষ্ট নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করায় বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছিল। তবে তিনি সরাসরি সম্পর্ক ভাঙার কথা স্বীকার করেননি। গত আগস্টে কারান ধানাকের সঙ্গে জিয়ার বাগ্দান হয়েছিল।








