ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছে এবং তেহরান এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, চিঠিটি পর্যালোচনা করা হয়েছে এবং এটি সমঝোতার দ্বার উন্মোচনে সহায়ক হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই চিঠির উদ্দেশ্য বিভেদ সৃষ্টি করা হয়, তবে তা হবে যুক্তরাষ্ট্রের আরেকটি ভুল।
আরাগচি ইরানের সামরিক প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন এবং বলেছেন, তারা যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এবং সব পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরও জানান, ইরানের প্রতিনিধিদল কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে শর্তাবলি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।






