পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি, সম্ভাব্য হুমকি এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেবেন। আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।







