যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন, ৪ নভেম্বর, ইরানে বড় ধরনের হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ খবর দিয়েছে। এই বিষয়ে উপসাগরীয় আরব মিত্রদের প্রস্তুতি ও সতর্কবার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত তিনটি উপসাগরীয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
এই সম্ভাব্য হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।










