চট্টগ্রামে চাঁদা চেয়ে এক ব্যক্তিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে সাব্বির হোসেন ওরফে সানি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী বলে জানা গেছে। গত আগস্টে এক প্রবাসী ব্যবসায়ীর ছেলেকে ফোন করে সাব্বির চাঁদা দাবি করেন এবং হুমকি দেন।
পুলিশ জানায়, হুমকির একটি অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। ঘটনার পর ওই প্রবাসীর ভবনের ফটকে গুলিও করা হয়। গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তিনি বড় সাজ্জাদের কাছ থেকে মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতেন এবং কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন।








