হ্যালোইন উৎসবের সঙ্গে মিল রেখে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের বিক্ষোভ ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। দুই সপ্তাহ আগের সংঘর্ষ ও ভাঙচুরের পুনরাবৃত্তি ঠেকাতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন দোকানপাটের সামনের অংশ কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও শিক্ষার পরিবেশের অবনতির প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলনে ইয়েলো ভেস্ট আন্দোলন কর্মী, শ্রমিক সংগঠন, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন। নাগরিক স্বাধীনতা ও বিক্ষোভের অধিকার রক্ষার দাবিও জানানো হচ্ছে।







