আর্মেনিয়ার পার্লামেন্টে এক বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিরোধী দলের এক নেতার চাচাতো ভাইয়ের দেওয়া ‘সব নারীকে সন্তুষ্ট করতে সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করা হলে এই উত্তেজনার সূত্রপাত হয়।
আলোচনা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। সংসদ সদস্যদের মধ্যে ঘুষি ও লাথি চলতে থাকে। এমনকি পার্লামেন্টের ডেপুটি স্পিকারও বিরোধীদের দিকে চেয়ার ছুড়ে মারেন। এই ঘটনা আর্মেনিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।










