একসময়ের আলোচিত বলিউড জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ভেঙে যাওয়ার পেছনে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেটে শুরু হওয়া এই সম্পর্ক নিয়ে বিয়ের গুঞ্জনও ছিল। কিন্তু পরবর্তীতে তাদের সম্পর্কে সন্দেহ, অভিমান, পরিবারের আপত্তি এবং সালমানের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। ঐশ্বরিয়া নিজে এক সাক্ষাৎকারে সালমানের সন্দেহপ্রবণতা ও দুর্ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন, যা তাদের বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
সম্পর্কটি কেবল সাময়িক আকর্ষণ ছিল না, দুজনেই এটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সালমানের অতীত সম্পর্ক এবং অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে নাম জড়ানোয় ঐশ্বরিয়ার পরিবার চিন্তিত ছিল। যদিও পরিবারের আপত্তির চেয়েও সম্পর্কের ভেতরের সমস্যাগুলোই বিচ্ছেদের জন্য বেশি দায়ী ছিল বলে জানা যায়।



