ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে 'ধুরন্ধর' সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে অভিনয়ের জন্য রণবীর সিং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, 'সাইয়ারা' ছবিতে অভিনয়ের জন্য আনীত পাড্ডা শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে আরিয়ান খানের পরিচালনায় 'দ্য ব্যা***স অব বলিউড' সিরিজটি শ্রেষ্ঠ সিরিজসহ চারটি পুরস্কার জিতেছে। এছাড়া বিভিন্ন বিভাগে 'আজাদ', 'জলি এলএলবি ৩', 'পাতাল লোক ২', 'বারামুল্লা' এবং 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ' সহ আরও অনেক সিনেমা ও সিরিজ পুরস্কৃত হয়েছে।



