যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর ফলে যুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন শেষে ইরানে সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের আগ্রহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক, জোরালোভাবে এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দিতে হবে। তিনি মার্কিন ও জায়নবাদী শত্রুদের সব সম্পদ হামলার লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছেন।







