ইসরায়েলের আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে ইচ্ছুক দলগুলোকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর ১৯টি আসন পাওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান।
জাবারিন বলেন, যারা নেতানিয়াহুর সরকারের বিকল্প চান, তাদের ইসরায়েলের জনগণের আকাঙ্ক্ষিত পরিবর্তনের পথ তৈরি করতে তার দলের সঙ্গে কথা বলতে হবে। তিনি ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন।







