আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শিক্ষা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে সরকারি ব্যয় বাড়ানোর প্রতিবাদে তরুণরা এই বিক্ষোভের আয়োজন করছে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় জার্মানিতেও এমন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। বিক্ষোভকারীদের সাংগঠনিক কাঠামো অস্পষ্ট হওয়ায় ফেডারেল ছাত্রপ্রতিনিধি সংগঠন নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তবে তারা পৃথক প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছে।







