ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট বড় ধাক্কার মুখে পড়েছে। দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে। ফলে তার ক্ষমতা ধরে রাখা কঠিন হতে পারে।
জরিপগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি একক বৃহত্তম দল হলেও, তার জোট বিরোধী শিবিরের চেয়ে পিছিয়ে পড়েছে। আরব দলগুলোর রেকর্ডসংখ্যক আসন জয় এই ফলাফলে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।







