ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরায়েলি সেনার ওপর হামলার ঘটনার পর তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু বলেছেন, আগামী নির্বাচনে তাদের প্রধান লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রতিহত করা।
সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন, গোপনীয়তা রক্ষা করে হুমকি নিষ্ক্রিয় করার কাজ চলছে এবং পিএ-এর জন্যও একটি বড় চমক আসছে। তিনি আরও জানান, আব্রাহাম অ্যাকর্ডে আরও দুটি দেশ যুক্ত হওয়ার আলোচনা চলছে, যারা ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে শর্ত হিসেবে দেখবে না।







