ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগ একটি ‘ইতিবাচক পদক্ষেপ’। তিনি আল জাজিরাকে জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠিটি পর্যালোচনা করা হয়েছে।
আরাঘচি সতর্ক করে বলেন, যদি চিঠির পেছনে মতভেদের সৃষ্টি করার লক্ষ্য থাকে, তবে তা নতুন ভুল হবে। তিনি জানান, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং আত্মসমর্পণ করবে না।






