নির্মাতা ভিকি জাহেদ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খলনায়ক’ নিয়ে আসছেন। সাইকোলজিক্যাল থ্রিলারটিতে অভিনয় করছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও হইচই স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনারসহ অনেকে।
ভিকি জাহেদ জানান, সিনেমাটি মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তার গল্প বলবে, যেখানে চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণশৈলীতে ভিন্নতা থাকবে। আন্তর্জাতিক পরিসরে বাংলা সিনেমাকে তুলে ধরার লক্ষ্যেই এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।



