বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে একটি টেলিভিশন সিরিজ তৈরি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের কুডোস প্রযোজনা প্রতিষ্ঠান এই সিরিজটি নির্মাণ করবে। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমার সঙ্গে যুক্ত হয়েছেন এমি মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউন।
প্রকাশনা জগতের অন্দরমহল নিয়ে লেখা এই উপন্যাসটি ২০২৮ সালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এতে একটি বই তৈরির নেপথ্যের গল্প, প্রকাশনা জগতের ক্ষমতার সমীকরণ এবং ব্যক্তিগত লড়াইয়ের চিত্র তুলে ধরা হবে।



