মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে তাঁর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।
গতকাল প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। শনিবার অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন।





