বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি এখনো মাঠে নামেনি, তবে নামলে বিরোধী দলগুলো পালানোর পথ পাবে না। তিনি অভিযোগ করেন, সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার চেষ্টা করছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাদপুরে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই অযথা বিরোধিতা না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে তিনি সবার প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।






