ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে গৃহীত না হলেও বিরোধী দলগুলো তাকে 'জনতার দরবারে' অভিশংসিত করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সিইসির বিরুদ্ধে ৬টি গুরুতর অভিযোগ আনা হয়।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে শাসক দলের হয়ে ভোট চুরির চক্রান্ত, ১৩ কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়া, বেআইনিভাবে 'ফর্ম ৬' পরিবর্তন, ভোটার তালিকার কেন্দ্রীকরণ, অন্য কমিশনারদের অন্ধকারে রেখে একক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশমতো কাজ করা। রাহুল গান্ধী এই ঘটনাকে দেশদ্রোহ বলে অভিহিত করেছেন।






