ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই স্পিকার আমির ওহানাকে অপসারণের জন্য বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে গঠিত এই বিরোধী জোটে আরব দলগুলোও শামিল হয়েছে।
১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ আসন প্রয়োজন। বিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসন সংখ্যা ৬৭ হওয়ায় তারা স্পিকার পরিবর্তনে সক্ষম হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য আমির ওহানা।






