জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছর আগের একটি ফৌজদারি মানহানির মামলায় সমন জারি করেছে দিল্লির সাকেত আদালত। রাঠি বর্তমানে বিদেশে থাকায় তার গুরুগ্রামের বাড়িতে সমন সাঁটিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
বিকাশ সংকৃত্যায়ন নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, রাঠির একটি ইউটিউব ভিডিওতে তার সম্মানহানি করা হয়েছে। এই মামলায় এর আগেও রাঠিকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি বিদেশে থাকায় তা কার্যকর করা যায়নি। সম্প্রতি রাঠির দেশে আসা এবং রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার পর মামলাটি আবার সক্রিয় হয়েছে।






