উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী, হিংসাত্মক উপায়ে সরকার বদলের আন্দোলনে যুক্ত প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগ করা হবে না। এই লক্ষ্যে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম আরও কঠোর করা হয়েছে।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, পৌরসভা ও স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলোতে নিয়োগের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে। ২১ বছর পূর্ণ হওয়ার পর এবং চরিত্র যাচাইয়ের তারিখের পূর্ববর্তী তিন বছরের মধ্যে কেউ এ ধরনের আন্দোলনে যুক্ত থাকলে তাকে সরকারি চাকরির অযোগ্য বলে ধরা হবে। তবে ইতিবাচক পরিবর্তন প্রমাণিত হলে আবেদন পুনর্বিবেচনা করা হতে পারে।






