ইসরাইলের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোর এক্সিট পোল অনুযায়ী, লিকুদ একক বৃহত্তম দল হলেও নেতানিয়াহু-পন্থী ও বিরোধী জোটের মধ্যে সমানে-সমান লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এতে নেসেটের ক্ষমতার ভারসাম্য দুই আরব দলের হাতে চলে গেছে এবং কোনো জোটই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
এমন পরিস্থিতিতে 'য়াশার' পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট বলেছেন, ইসরাইলের জনগণ পরিবর্তন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন অবসানের পক্ষেই রায় দিয়েছে। তিনি নেতানিয়াহুকে জনগণের অনাস্থা মেনে নিয়ে রাজনৈতিক জীবন থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান।







