ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, নির্বাচনে পরাজয় এড়াতে নেতানিয়াহু সামরিক নেতৃত্বকে ইরানের সাথে সংঘাতে জড়ানোর জন্য চাপ দিয়েছিলেন। লিবারম্যান অ্যাটর্নি জেনারেলকে লেখা এক চিঠিতে এই অভিযোগ জানান।
লিবারম্যানের অভিযোগ, নেতানিয়াহু নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের এমন পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছিলেন যা ইরানের সাথে সংঘাত বাধিয়ে দিতে পারত। তিনি বলেন, নির্বাচনের আগে ইসরাইলকে যুদ্ধে ঠেলে দেওয়া এবং সেনাদের জীবন বিপন্ন করা রাষ্ট্র ও সেনাদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। বিরোধী নেতারাও নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন।







