বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল। তবে সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিতে দল ঘুরে দাঁড়ায়। মুমিনুল ৫১ বলে ২৮ রান করে বিদায় নেন।
লাঞ্চের বিরতিতে বাংলাদেশ ২ উইকেটে ৯৬ রান নিয়ে মাঠ ছাড়ে। সাদমান অপরাজিত আছেন ৪২ রানে, শান্ত ১৫ রান নিয়ে ব্যাট করছেন।





