কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি সড়কে দিনের বেলায় মুখোশধারী ডাকাতেরা অস্ত্রের মুখে অন্তত ৫০-৬০টি যানবাহনে লুটপাট চালিয়েছে। সোমবার হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পুলিশ সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগীদের অভিযোগ, মুখোশধারী ১০-১২ জনের একটি দল সড়কের গতিরোধ করে যাত্রীদের জঙ্গলে নিয়ে মারধর করে লুটপাট চালায়। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলে অভিযোগ করেন তাঁরা। পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে।








