ময়মনসিংহ শহরে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে জেলা দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







