বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীপ পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন তারা তুরাগ নদের তীরে কথা বলার সময় কিছু লোক তাদের ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে আসেন।
পিবিআই তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে প্রায় ৫০ গজ দূরে মাজার বস্তি থেকে তাহসিফের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে যেতে পারেন। পুলিশ মোটরসাইকেলটি তাহসিফের কি না তা যাচাই করছে।








