বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন। এই মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ জানান, ঘটনার রাতে তারা তুরাগ নদের মাজার বস্তি এলাকায় গেলে কয়েকজন তাদের ধাওয়া করে। ধাওয়াকারীদের মধ্যে পুলিশের পোশাক পরা দুজন ছিল। তাহসিফ দৌড়ে পালাতে গিয়ে তুরাগ নদে ঝাঁপ দেন এবং দীপ লুকিয়ে পড়েন।








