নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধের বাইরে অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শাকিলকে গত ১৪ অক্টোবর রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে রাজনৈতিক বিরোধের তথ্য পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের সঙ্গে বিরোধের অভিযোগ উঠেছে। মিন্টু নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











