বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী জেরিকা নাসনিম দিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত ২৭ অক্টোবর রাতে তাহসিফ, তার বন্ধু দীপ এবং দিশা উত্তরার একটি রেস্টুরেন্টে যান। সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ ও বের হতে দেখা গেছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তারা কোথায় গিয়েছিলেন, তা তদন্ত করছে পুলিশ।









