ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বুধবার এই আদেশ দেওয়া হয়। এর আগে পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকার পর তাঁদের আটকের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছিল।
ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের (এসআইআর) বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তাবেষ্টনী ভেঙে যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে গত ১৩ অক্টোবর তাঁদের গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।





