ইসরায়েলের সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের চেয়ে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের স্পষ্ট ঘাটতি রয়েছে। ৬৬ শতাংশ ভোট গণনার পর নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে যাচ্ছে, যেখানে বিরোধী জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৮টি আসনে এগিয়ে আছে।
নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ভোটগ্রহণের পর নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট উভয়ই সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। ইসরায়েলি আরব দলগুলো সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে। আইজেনকোটের জোট আরব দলগুলোর সাথে জোট বাঁধলে সরকার গঠনের মতো আসন পেতে পারে, যদিও তার জোটের অধিকাংশ সদস্য এমন উদ্যোগের বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন।







