বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও দল-সমর্থিত রাজনৈতিক সংগঠনগুলোর জন্য প্রায় ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৫ হাজার ৪৩৯ কোটি টাকা। আগামী ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে তাঁর এই বিপুল অর্থ ব্যয় মার্কিন রাজনীতিতে অতি ধনীদের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
নির্বাচনী অর্থায়নের নথি অনুযায়ী, চলতি নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে মাস্ক এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যক্তি পর্যায়ের অর্থদাতা। তাঁর এই অর্থ ব্যয়ের মূল লক্ষ্য কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সহায়তা করা।





