ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ। বিষ্ণোই বর্তমানে গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩ সালের আগস্টে এক আদেশে তাকে কারাগারের বাইরে নেওয়া বা অন্য কোনো সংস্থার জিজ্ঞাসাবাদের ওপর বিধিনিষেধ আরোপ করে। জনশৃঙ্খলা রক্ষা ও সহিংসতার ঝুঁকি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই আদেশের ফলে আদালতের সাধারণ হাজিরা পরোয়ানা বা বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন কার্যকর করা যাচ্ছে না। কোনো সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে কেবল ভিডিও লিংকের মাধ্যমে অথবা জেল প্রাঙ্গণেই তা করতে পারবে। এর আগে ছোটা রাজনকেও একই ধরনের সুরক্ষা দেওয়া হয়েছিল।








