রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৫ জনকে আটকের পর বাড়িটির মালিক, পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল বলে জানা গেছে। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আটক ৮৫ জনের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।








