রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোরকে দুই হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালত শিশু উন্নয়ন কেন্দ্রের প্রতিবেদন এবং কিশোরের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করেন। তার গুরুতর স্বাস্থ্যগত অবস্থা, বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








