ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীর কমান্ডারদের যেকোনো হুমকি মোকাবিলায় ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের সঙ্গে শক্তিশালী মোকাবিলার লক্ষ্যে ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক সামরিক প্রস্তুতি অপরিহার্য।
খামেনি আরও বলেন, শত্রুরা হামলা চালালে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পদ যেন ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকে, সে লক্ষ্যে ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশও জারি করেন তিনি। নিজস্ব প্রতিরক্ষা কৌশল জোরদার এবং নতুন প্রযুক্তির প্রয়োগে সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।







