
ই-রিকশার নিবন্ধন শুরু হচ্ছে আগামীকাল থেকে
আগামীকাল সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। ই-রিকশা বুয়েটের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি করতে হবে এবং এর সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার।
কেন গুরুত্বপূর্ণ: ই-রিকশার নিবন্ধন চালুর মাধ্যমে এই পরিবহন ব্যবস্থার একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি হবে, যা যাত্রী ও চালক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে।




