সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি থেকে বাংলাদেশে আসা ফ্লাইটের সংখ্যা কমেছে। শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৫টি সরাসরি ফ্লাইট ছিল। এছাড়া ইন্ডিগো, সালাম এয়ার, ইজিপ্ট এয়ার, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাইদুবাই এবং এয়ার ইন্ডিয়ার ৭৭টি ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে।




