সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে একটি লং মার্চ শুরু করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিতে হাজারেরও বেশি যানবাহন অংশ নিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই লং মার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।




