জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, এই দুজন মন্ত্রী তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তারা পদত্যাগ না করলে দেশব্যাপী মিছিল করে প্রধানমন্ত্রীকে ঘেরাও করা হবে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশে নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণে সরকার ব্যর্থ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই।




