ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি জোট ইয়েমেনের সানায় তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।
হুথিরা জানিয়েছে, সৌদি আরব সানায় হামলা চালালে পাল্টা জবাব হিসেবে দাম্মামের আরামকো সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের আরামকো তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হতে পারে। সাধারণ মানুষকে এসব এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।








