বলিউড তারকা টাইগার শ্রফের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হওয়া ভক্ত উমেশ চৌহানকে টেলিফোনে আশ্বাস দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। পরিস্থিতি শান্ত হলে তিনি হাসপাতালে গিয়ে উমেশের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এতে টাইগারের গাড়িচালক ও ভক্ত উমেশ চৌহান গুলিবিদ্ধ হন।
বুকে গুলিবিদ্ধ উমেশকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের কে.ই.এম. হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং, যারা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে টাইগারকে টার্গেট করার দাবি করেছে।




