প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে 'পিএম-দক্ষ' প্রকল্পের বাস্তবায়নে চরম গাফিলতির অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে চালু হওয়া এই প্রকল্প বাস্তবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
প্রকল্পের বাস্তবায়নে গুরুতর ত্রুটি এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ তুলে তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’







