যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চলন্ত স্কুলবাসের চালক অসুস্থ হয়ে পড়লে এব্রো আহমেদ (২৭) নামে এক যুবক ঝুঁকি নিয়ে বাসটি থামিয়ে দেন। এতে ২০ শিশুর প্রাণ রক্ষা পায়। স্থানীয় সময় সোমবার মিনেসোটার সেন্ট পল এলাকায় এ ঘটনা ঘটে।
দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় এব্রো দেখেন, একটি স্কুলবাসের দরজা খোলা এবং চালক অসুস্থ। তিনি দৌড়ে বাসে উঠে জরুরি ব্রেক টেনে ধরেন। এই সাহসিকতার জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন। বাসটিতে থাকা শিশুরা অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছে এবং চালকও সুস্থ আছেন।







