ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করায় রিয়াদ সরকার প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের (ইন্টারসেপ্টর মিসাইল) সংকটে পড়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এপি’র এক প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের মতো আঞ্চলিক ও পশ্চিমা মিত্রদের কাছে অতিপ্রয়োজনীয় সহায়তা চেয়েছে।
ইরান-সমর্থিত হুতি ও অন্যান্য গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের অনুরোধ জানিয়েছে রিয়াদ। যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টর মিসাইলে ঘাটতি থাকায় সৌদি আরব অন্যান্য দেশের কাছে সহায়তা চাইছে বলে জানা গেছে।





