স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে দুটি হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৯ জন নিহত এবং বহু আহত হয়েছেন। মাদ্রিদ থেকে আন্দালুসিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার দিনের কর্মসূচি বাতিল করেছেন এবং বিরোধী দলগুলোও তাদের নির্বাচনী প্রচার স্থগিত করেছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।







